যুক্তরাষ্ট্রে প্রতি ছয়জনে একজন দরিদ্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে প্রতি ছয়জনে প্রায় একজন লোক দরিদ্র। গত বছর দেশটিতে নতুন করে ২৬ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে এসেছে। মার্কিন আদমশুমারি ব্যুরো গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে। প্রতিবেদনটি ২০১০ সালের তথ্য-উপাত্তের ভিত্তিতে তৈরি করা হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত বছর মোট দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়ায় চার কোটি ৬২ লাখে। যা মোট জনসংখ্যার ১৫ দশমিক এক শতাংশ। ২০০৯ সালে এ হার ছিল ১৪ দশমিক তিন শতাংশ। যুক্তরাষ্ট্রের বর্তমান দরিদ্রতার এ হার ১৯৮৩ সালের পর সর্বোচ্চ।আদমশুমারি ব্যুরো জানায়, গত বছর স্বাস্থ্য বিমাহীন মার্কিনিদের সংখ্যা কিছুটা বেড়ে চার কোটি ৯৯ লাখে দাঁড়িয়েছে। দেশটিতে গত চার বছর ধরে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে।যুক্তরাষ্ট্রে চার সদস্যদের একটি পরিবারের বাত্সরিক আয় ২২ হাজার ৩১৪ ডলার বা তার নিচে হলে তাদেরকে দরিদ্র হিসেবে গণ্য করা হয়। আর একক ব্যক্তির ক্ষেত্রে বাত্সরিক আয় ১১ হাজার ১৩৯ ডলারের নিচে হলে তিনি দরিদ্র হিসেবে বিবেচিত হবেন।আদমশুমারি ব্যুরোর তথ্যানুযায়ী, মোট জনসংখ্যার মধ্যে কৃষ্ণাঙ্গ ও হিসপ্যানিক আমেরিকানদের মধ্যে দরিদ্রতা সবচেয়ে বেশি। এ হার যথাক্রমে ২৭ দশমিক চার শতাংশ ও ২৬ দশমিক ছয় শতাংশ।অঙ্গরাজ্যের দিক থেকে, মিসিসিপিতে সবচেয়ে বেশি ২২ দশমিক সাত শতাংশ দরিদ্র মানুষ বাস করে। আর সবচেয়ে কম দরিদ্র মানুষ বাস করে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে।মার্কিন আদমশুমারি ব্যুরো আরও জানায়, যুক্তরাষ্ট্রে গত বছর পরিবার-পিছু আয় গড়ে দুই দশমিক তিন শতাংশ কমে ৪৯ হাজার ৪৪৫ ডলারে নেমে এসেছে। বিবিসি অনলাইন ও নিউইয়র্ক টাইমস।