যুক্তরাষ্ট্রে বিমান দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের রেনো শহরের কাছে গতকাল শুক্রবার একটি বিমান দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৭৫ জন। হাসপাতালের কর্মকর্তারা এ কথা জানান।তবে বিবিসি অনলাইনের প্রতিবেদনে অসমর্থিত সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছে।দুর্ঘটনার কারণ তাত্ক্ষণিক জানা যায়নি। তবে একজন কর্মকর্তা জানান, যান্ত্রিক সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হতে পারে।কর্মকর্তারা জানান, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ এয়ার রেসে অংশ নেওয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের পি-১৫ মুসটাং বিমানটি স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় বিধ্বস্ত হয়।আঞ্চলিক জরুরি চিকিত্সাসেবা কর্তৃপক্ষের মুখপাত্র স্টেফাইন ক্রুস জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের মধ্যে ৫০ জনের অবস্থা বেশ খারাপ।রেনো এয়ার রেসিং অ্যাসোসিয়েশনের প্রধানকে উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় বিমানটির পাইলট জিমি লিওয়ার্ড নিহত হয়েছেন। আবাসন ব্যবসায়ী লিওয়ার্ড সত্তরের দশকের মাঝামাঝি সময় থেকে এয়ার রেসে অংশ নিয়ে আসছেন।রেনো শহরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতা উপভোগ করতে হাজার হাজার দর্শক জড়ো হয়।