যুক্তরাষ্ট্রে শীতকালীন ঘূর্ণিঝড়ের আঘাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় বিভিন্ন অঙ্গরাজ্যে গতকাল মঙ্গলবার শীতকালীন ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আলাবামা অঙ্গরাজ্যের জনবহুল নগর মোবাইল, টেক্সাস, মিসিসিপি, লুইজিয়ানা, দক্ষিণ ইন্ডিয়ানা, ওকলাহোমা—এসব এলাকায় ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়ে সড়কে গাছ পড়ে টেক্সাসে এক ব্যক্তি ও ওকলাহোমায় আবহাওয়া-সংক্রান্ত দুর্ঘটনায় আরেক ব্যক্তি নিহত হয়েছেন। আলাবামায় গাছপালা ও কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ওকলাহোমা শহরের মহাসড়ক বন্ধ হয়ে গেছে। সেখানকার হাজারো বাড়ি এখন বিদ্যুত্হীন।ঘূর্ণিঝড়টি মঙ্গলবার রাত নাগাদ আরকানসাস থেকে দক্ষিণ ইলিনয়ের দিকেও যেতে পারে। এ সময় প্রচুর তুষারপাত ঘটবে।আজ বুধবার পর্যন্ত এ আবহাওয়া অব্যাহত থাকবে বলে অনুমান করা হচ্ছে। রাতের দিকে ঘূর্ণিঝড়টি ভয়ংকর হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর।