যুক্তরাষ্ট্রে হুমায়ূন আহমেদের সঙ্গে চম্পার সাক্ষাৎ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুনেছিলেন যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন হুমায়ূন আহমেদ। কিন্তু তাঁর সঙ্গে যে এভাবে দেখা হয়ে যাবে, সেটা ভাবেননি চম্পা। বেলভিউ হাসপাতালের করিডর দিয়ে হাঁটতে হাঁটতেই একটি পরিচিত কণ্ঠ কানে এল। এ কি হুমায়ূন আহমেদ! চম্পা খুব খুশি তাঁর প্রিয় একজন মানুষের দেখা পেয়ে।সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন চম্পা। দেশে ফিরে তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদের শারীরিক অসুস্থতার কথা আগেই শুনেছি। কিন্তু তাঁকে সেদিন হাসপাতালে দেখে খুব ভালো লেগেছে। তিনি এখন একটু সুস্থ। তাঁকে দেখে মনেই হয়নি যে তিনি বড় একটি অসুখের সঙ্গে যুদ্ধ করছেন।’