যুক্তরাষ্ট্রের উচিত আফগানিস্তানে নজর দেওয়া: কায়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি বলেছেন, সীমান্তে জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান হামলা চালাচ্ছে কী চালাচ্ছে না, তা নিয়ে খোঁচাখুঁচি না করে যুক্তরাষ্ট্রের উচিত আফগানিস্তানের স্থিতিশীলতার দিকে নজর দেওয়া। পাকিস্তানের প্রতিরক্ষা-বিষয়ক সংসদীয় কমিটিকে তিনি এ কথা বলেন।ওই কমিটির এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। জেনারেল কায়ানি বলেন, ‘উত্তর ওয়াজিরিস্তানে জঙ্গিদের বিরুদ্ধে আমরা আক্রমণ চালাব কি না, আর চালালেও কখন তা পুরোদমে চালাব—সে সিদ্ধান্ত আমরাই নেব।’জেনারেল কায়ানি আরও বলেন, পাকিস্তানের ওই এলাকায় যুক্তরাষ্ট্র একতরফাভাবে কোনো কর্মকাণ্ড পরিচালনা করার আগে তাদের ‘দশবার’ ভাবা উচিত বলে। কারণ, ইরাক বা আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানকে গুলিয়ে ফেলা উচিত না। এদিকে জেনারেল কায়ানির এ দৃষ্টিভঙ্গি পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।