যুক্তরাষ্ট্রের উদ্দেশে আল-কায়েদার পাঠানো বিস্ফোরক উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইয়েমেন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে কুরিয়ারের মাধ্যমে পাঠানো বিস্ফোরকভর্তি দুটি প্যাকেট উদ্ধার করেছে ব্রিটেন ও দুবাইয়ের নিরাপত্তা-কর্মীরা। উদ্ধার করা বিস্ফোরকের প্যাকেট জঙ্গি সংগঠন আল-কায়েদার বলে জানা গেছে। খবর বিবিসি অনলাইনের।ব্রিটেনের নটিংহামের ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দর ও দুবাইয়ের ফেডেক্স করপোরেশনের মালামাল রাখার জায়গা থেকে গতকাল শুক্রবার বিস্ফোরকভর্তি প্যাকেট দুটি উদ্ধার করা হয়। দুবাইয়ে উদ্ধার করা প্যাকেটটি আল-কায়েদার পাঠানো বলে নিশ্চিত হয়েছেন সেখানকার নিরাপত্তা কর্মকর্তারা।এ ঘটনাটির পর ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলোতে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রগামী প্রতিটি বিমানে ব্যাপক তল্লাশি অব্যাহত রয়েছে। ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এই ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।বিস্ফোরকভর্তি প্যাকেট দুটি যুক্তরাষ্ট্রের শিকাগোয় অবস্থিত একটি ইহুদি উপাসনালয়ের ঠিকানায় পাঠানো হচ্ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই বিস্ফোরক উদ্ধারকে ‘সুনিশ্চিত সন্ত্রাসী হুমকি’ বলে অভিহিত করেছেন।গোয়েন্দা সংস্থাগুলো এ ঘটনার জন্য ইয়েমেনভিত্তিক আল-কায়েদাকে দায়ী করেছে। —বিবিসি, আল জাজিরা।