যুক্তরাষ্ট্রের কাছে তুলে দেওয়ার আশঙ্কায় অ্যাসাঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে। অ্যাসাঞ্জ বলেন, যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়াকে আমি সবচেয়ে বড় ঝুঁকি হিসেবে মনে করছি, যা অবশ্যম্ভাবী মনে হচ্ছে।অ্যাসাঞ্জ আশঙ্কা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র তাঁকে ও তাঁর ওয়েবসাইট নিয়ে ‘আগ্রাসি’ ও ‘বেআইনি’ তদন্ত করছে। সুইডেনে যৌন নিপীড়নের অভিযোগে ৩৯ বছর বয়সী অ্যাসাঞ্জকে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত হয়ে লন্ডনে তাঁর এক সমর্থকের বাড়িতে অবস্থান করছেন।অ্যাসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে আখ্যায়িত করেছেন। —বিবিসি।