যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে দেড় কোটি লোকের আবেদন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড লটারিতে এবার সারা বিশ্বের দেড় কোটি লোক আবেদন করেছে। দ্রুত বৈধ ও স্থায়ী অধিবাসী করার লক্ষ্যে পরিচালিত এ ভিসা প্রকল্পে ড্রয়ের মাধ্যমে ৫০ হাজার আবেদনপত্র নির্বাচন করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। খবর পিটিআইর।প্রতিবেদনটিতে এ প্রক্রিয়াকে ‘ডাইভারসিটি ভিসা কর্মসূচি’ হিসেবে অভিহিত করা হয়। প্রতিবেদনে বলা হয়, এবার আবেদনপত্র জমা হয়েছে গত বছরের তুলনায় শতকরা ২৫ ভাগ বেশি। গত কয়েক বছর আগে কংগ্রেস এ প্রক্রিয়ার অনুমোদন দিলেও বর্তমানে কিছু আইনপ্রণেতা তা বাতিল করার দাবি জানাচ্ছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।প্রতিবেদনটিতে আরও বলা হয়, লটারিতে অংশ নেওয়ার জন্য এশিয়া ও আফ্রিকার দেশগুলোতে বিভিন্ন ইন্টারনেটের দোকানে উপচে পড়া ভিড় ছিল। ৩ নভেম্বর ছিল আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগের পুরো এক মাস আবেদনের হিড়িক ছিল লক্ষণীয়। এ সময় ঘণ্টায় ৬২ হাজার আবেদনপত্র জমা পড়েছে।