যুক্তরাষ্ট্রের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, ইসরায়েলেরও: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার জানিয়েছেন, ইরানে হামলার বিষয়ে ইসরায়েল কোনো সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি মনে করেন না। এনবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা জানিয়েছেন।ওবামা বলেন, ‘ইরানের পরমাণু স্থাপনায় হামলার বিষয়ে ইসরায়েল সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি না।’ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের নিরাপত্তা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে ইসরায়েলের নিরাপত্তাও গুরুত্বপূর্ণ। আমরা নিশ্চিত করে বলতে পারি, আমরা একসঙ্গে কাজ করছি। আমরা কূটনৈতিকভাবে সংকট সমাধান করার চেষ্টা করছি।’ওবামা বলেন, ‘আমি খুব পরিষ্কারভাবে বলছি, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে আমরা সবকিছু করব।’একই সাক্ষাত্কারে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উন্নতির দাবি করে আরেক মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আশা প্রকাশ করেছেন ওবামা। তিনি বলেন, ‘আরেক মেয়াদ আমার প্রাপ্য।’ ওবামার এই সাক্ষাত্কারটির অংশবিশেষ আজ সোমবার প্রচারিত হয়েছে। পুরো সাক্ষাত্কারটি কাল মঙ্গলবার প্রচার করা হবে।প্রেসিডেন্ট ওবামা অর্থনৈতিক উন্নয়নের সর্বশেষ চিত্র তুলে ধরে বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের উত্পাদন খাত বাড়িয়েছি। তাই আমাদের উত্পাদন খাত আবার ঘুরে দাঁড়িয়েছে এবং বিদেশে বিক্রি বেড়েছে। আমরা এটা নিশ্চিত করতে পেরেছি যে বিশ্বে মার্কিন শ্রমিকেরাই সবচেয়ে বেশি দক্ষ।’