যুক্তরাষ্ট্রের নিশ্চয়তা ছাড়া মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা নয়: আরব লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘আন্তরিক প্রস্তাব’ না পেলে ভবিষ্যতে সব ধরনের ফিলিস্তিন-ইসরায়েল শান্তি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছে আরব লিগ। কায়রোতে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের বক্তব্যের পর আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা তাঁদের এ সিদ্ধান্ত জানিয়েছেন।আরব লিগের মহাসচিব আমর মুসা এক বিবৃতিতে বলেছেন, ‘আরব-ইসরায়েল দ্বন্দ্বের সমাপ্তি টানবে এমন নিশ্চয়তাপূর্ণ আন্তরিক প্রস্তাবের শর্তে আলাপ-আলোচনা পুনরায় শুরু হতে পারে।’ অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধ করার বিষয়টি ইসরায়েল প্রত্যাখ্যান করার পর মধ্যপ্রাচ্যের বিবদমান পক্ষ দুটির মধ্যে সরাসরি শান্তি আলোচনা ভেঙে পড়ে। আরব লিগের মন্ত্রীরা জানিয়েছেন, তাঁরা পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব চান। একই সঙ্গে এ পদক্ষেপের ব্যাপারে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে আরব লিগ।নিরাপত্তা পরিষদে ইসরায়েল-বিরোধী যেকোনো প্রস্তাবের বিপক্ষে সব সময়ই ভোটো দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। বিবিসি।