যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলোতে নিরাপত্তা ও কাজের পরিবেশের উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বাধ্য করা-সংক্রান্ত প্রথম বিলটি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের (কংগ্রেস) নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। দুজন ডেমোক্র্যাট সদস্য গত বৃহস্পতিবার বিলটি উত্থাপন করেন। শুক্রবার প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ৩১৫ এবং বিপক্ষে ১০৮ ভোট পড়ে। এখন অনুমোদনের জন্য বিলটি কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে তোলা হবে। তবে হোয়াইট হাউস বিলটির বিপক্ষে ভেটো দেওয়ার হুমকি দেওয়ায় এর ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত। হোয়াইট হাউস বিলটির সুনির্দিষ্ট কিছু ধারার বিরোধিতা করছে। সিনেটের ব্যয়সংক্রান্ত একটি বিলের সঙ্গেও বিলটির বিরোধ রয়েছে। তবে হোয়াইট হাউসের প্রস্তাব অনুসারে বিল থেকে বিতর্কিত ধারাগুলো বাদ দিলে এবং সিনেট বিলটিকে সমর্থন দিলে তা অনুমোদিত হতে পারে। ওই বিল অনুসারে, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের অধীনে যেসব সামরিক ঘাঁটিতে বাংলাদেশের তৈরি পোশাক নেওয়া হচ্ছে, তাদের বাংলাদেশের কারখানাগুলোতে অগ্নিনির্বাপণব্যবস্থা ও ইমারত তৈরির নীতিমালা (বাংলাদেশ সেফটি অ্যাকোর্ড) মানা হচ্ছে কি না, তা অবশ্যই নিশ্চিত করতে হবে।বাংলাদেশের পোশাক কারখানাগুলোতে একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাট সদস্য ক্যালিফোর্নিয়ার জর্জ মিলার ও ইলিনয়ের জেন সাকোওয়াস্কি প্রতিনিধি পরিষদে বিলটি উত্থাপন করেন। ডব্লিউডব্লিউডি ডটকম।