যুক্তরাষ্ট্রের বাজারে গমের দাম বেড়েছে, অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বাজারে আজ সোমবার গমের দাম বেড়েছে। কারণ, ডলারের দরপতনের ফলে ব্যবসায়ীরা বেশি পরিমাণে গম কিনছে। কিন্তু যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে বৃষ্টি পড়ায় চাষের কাজ বিলম্বিত হবে, এ আশঙ্কায় ভুট্টা ও সয়াবিনের দামে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।শিকাগো বোর্ড অব ট্রেডে আজ সোমবার সকালে মে মাসে সরবরাহ করার বুশেলপ্রতি গমের দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪.৯৫ ডলারে, ভুট্টার দাম ০.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩.৭৭২৫ ডলারে এবং সয়াবিনের দাম ০.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯.৪৫২৫ ডলারে। প্রতি ১০০ কিলোগ্রাম চালের দাম ০.১৯ শতাংশ কমে ১২.৮০ ডলারে নেমে এসেছে। এদিকে ভারতের রাজকোট বাজারে আজ সোমবার সরবরাহ বৃদ্ধি পাওয়ায় গম ও ছোলার দাম কিছুটা কমেছে। প্রতি ১০০ কিলোগ্রাম কারখানার গমের দাম ছিল ১,২৩০ থেকে ১,২৪০ রুপি, মধ্যম মানের গম ১,৪২৫ থেকে ১,৪৭৫ রুপি, সেরা মানের গম ১,৬৫০ থেকে ১,৭০০ রুপি, ছোলা ২,২০০ থেকে ২,২৫০ রুপি, মুগ ডাল ৬,৯০০ থেকে ৭,০০০ রুপি, আইআর-৮ ১,৭৫০ থেকে ১,৮০০ রুপি, পরিমল ১,৭৫০ থেকে ১,৮৫০ রুপি, পাঞ্জাব পরিমল ১,৯৫০ থেকে ২,০০০ রুপি, মাঝারি মানের বাসমতী ৩,৭০০ থেকে ৩,৮০০ রুপি এবং সেরা মানের বাসমতী ৭,২০০ থেকে ৭,৩০০ রুপি।এ ছাড়া মুম্বাই বাজারে আজ প্রতি ১০০ কিলোগ্রাম ছোট দানার চিনির দাম ছিল ৩,০৫০ থেকে ৩,১১০ রুপি এবং মাঝারি দানার চিনির দাম ছিল ৩,১০০ থেকে ৩,১৮০ রুপি।—রয়টার্স