যুক্তরাষ্ট্রের বিপর্যয় উত্তরণে প্রার্থনা
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিপর্যয় থেকে উত্তরণের জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করা হয়েছে। গতকাল শনিবার রাজ্যের হিউন্টন নগরে গণপ্রার্থনার এ আয়োজন করা হয়। এতে প্রায় ৩০ হাজার লোকের সমাগম ঘটে। টেক্সাস অঙ্গরাজ্যের গভর্নর রিক পেরি এ প্রার্থনার আয়োজন করেন।নাটকীয় এ প্রার্থনা সভায় গভর্নর রিক পেরি বলেন, ‘চলমান এই অন্ধকারে যাঁরা আলোর নিশানা পাচ্ছেন না, হে স্রষ্টা তুমি তাঁদের অনুকম্পা করো।’একপর্যায়ে গভর্নর রিক পেরি সমবেত জনতার উদ্দেশ্যে প্রেসিডেন্ট বারাক ওবামার জন্য প্রার্থনার আহ্বান জানান। তিনি প্রার্থনার ভঙ্গিতে বলেন, ‘হে স্রষ্টা আমরা আমাদের প্রেসিডেন্টের জন্য প্রার্থনা করছি—যাঁর ওপর স্রষ্টার আশীর্বাদ রয়েছে। হে স্রষ্টা, তুমি প্রেসিডেন্ট ও তাঁর পরিবারকে নির্দেশনা দাও।’রক্ষণশীল গভর্নর রিক পেরি গণপ্রার্থনার আহ্বান করে সমালোচনার মুখে পড়েছেন। সমালোচকদের মতে, তিনি ধর্মীয় ভাবাদর্শকে প্রাধান্য দিয়ে আগামী নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে ইচ্ছুক। গণপ্রার্থনার আহ্বান করে রক্ষণশীলদের আনুকূল্য পাওয়াই তাঁর লক্ষ্য।স্রষ্টাকে ভুলে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের ওপর দুর্গতি নেমে এসেছে বলে প্রচার করে আসছেন গভর্নর রিক পেরি। তাঁর এ গণপ্রার্থনায় সব ধর্মের লোকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে রক্ষণশীল খ্রিষ্টান ছাড়া অন্য কোনো ধর্মগোষ্ঠী গণপ্রার্থনায় যোগ দেয়নি। এমনকি সব রাজ গভর্নরদের আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন একমাত্র ক্যানসাস রাজ্যের গভর্নর স্যাম ব্রাউন ব্র্যাক।