যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রুশ নাগরিককে ‘অপহরণের’ অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাইবেরিয়াতে যুক্তরাষ্ট্রের স্পেশাল এজেন্টরা একজন রুশ পাইলটকে দুই মাস আগে গ্রেপ্তার করে, যাকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার অপহরণ হিসেবে অভিহিত করে।মন্ত্রণালয়টির ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, লাইবেরিয়ার পুলিশ ও মার্কিন মাদকবিরোধী এজেন্টরা কনস্তানতিন ইয়ারোশেনকো নামের ওই পাইলটকে গত ২৮ মে গ্রেপ্তার করে। এরপর তাঁকে গোপনে নিউইয়র্কে পাঠানো হয়।বিবৃতিটিতে আরও বলা হয়, রাশিয়া নিশ্চিত যে এটা আন্তর্জাতিক আইনসহ ভিয়েনা কনভেনশন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বিদ্যমান দ্বিপক্ষীয় কনভেনশনের লঙ্ঘন।বিবৃতিটি বলে, ‘এটা কার্যত স্বেরাচারী আচরণ এবং তৃতীয় একটি দেশ থেকে একজন রুশ নাগরিকের অপহরণ।’নিউইয়র্কে রাশিয়ার কনসুলেট জেনারেল বলেন, তাঁরা ইয়ারোশেনকোর জন্য একজন রুশভাষী আইনজীবী নিয়োগ করেছেন। ইয়ারোশেনকোর বিরুদ্ধে দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে।যুক্তরাষ্ট্রের আইনে এ অভিযোগ প্রমাণিত হলে তার জন্য ১০ বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।আরআইএ নোভোস্তি বার্তা সংস্থা জানায়, লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার এক হোটেল থেকে ৪১ বছর বয়সী ইয়ারোশেনকোর সঙ্গে আরও চারজনকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেওয়া হয়।ইয়ারোশেনকোর আইনজীবীর বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের জন্য সম্মতিপত্রে স্বাক্ষর করার জন্য তাঁর মক্কেলের ওপর ‘নৃশংস অত্যাচার’ চালানো হয়।