যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে ঘূর্ণিঝড়ে নিহত ২৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে দফায় দফায় বয়ে যাওয়া শক্তিশালী ঘূর্ণিঝড়ে গতকাল শুক্রবার ২৭ ব্যক্তি নিহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে।ইন্ডিয়ানা, ওহাইয়ো ও কেন্টাকি অঙ্গরাজ্যে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের তিনটি কাউন্টিতে ১৩ জন নিহত হয়েছে বলে স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে। এ ছাড়া কেন্টাকিতে ১২ জন এবং ওহাইয়োয় দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এর আগে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে দফায় দফায় বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে কমপক্ষে ১২ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়। গত মঙ্গলবার থেকে এই ঝড় শুরু হয়েছে।