যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন চুক্তির কথা ভিত্তিহীন: পারভেজ মোশাররফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে ওসামা বিন লাদেনের ব্যাপারে গোপন চুক্তির কথা অস্বীকার করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ।আজ মঙ্গলবার লন্ডনের দ্য গার্ডিয়ান পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয় যে তোরাবোরা পাহাড় থেকে লাদেন পালিয়ে আসার পর পাকিস্তানের তত্কালীন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ একটি গোপন চুক্তি করেন। এই চুক্তির মাধ্যমে লাদেনকে হত্যার ব্যাপারে এককভাবে যুক্তরাষ্ট্রকে পাকিস্তানে অভিযান চালানোর অনুমতি দেওয়া হয়।পারভেজ মোশাররফ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, লাদেনকে ধরার জন্য পাকিস্তানে মার্কিন সেনাবাহিনীর অভিযানের অনুমতি দেওয়ার সংবাদটি ভিত্তিহীন। তিনি আরও বলেন, তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে কখনোই এ ধরনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। এনডিটিভি।