যুক্তরাষ্ট্রের সঙ্গে সমতার ভিত্তিতে সম্পর্ক চাই: গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি আজ সোমবার যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলের প্রভাবশালী সিনেটর জন কেরিকে অ্যাবোটাবাদের ঘটনায় পাকিস্তানের জনগণের তীব্র প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেন।উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী ২ মে রাতে অ্যাবোটাবাদে ঝটিকা হামলা চালিয়ে আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে এবং তাঁর মরদেহ আফগানিস্তানে নিয়ে যায় এবং পরে তাঁকে আরব সাগরে সমাহিত করে।গিলানি কেরিকে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের গুরুত্ব ব্যাখ্যা করেন এবং বলেন, এই সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে। কেরি দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতিসাধনের ওপর গুরুত্বারোপ করেন।কেরি গতকাল রোববার রাতে কাবুল থেকে ইসলামাবাদে আসেন এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান জেনারেল আশফাক কায়ানির সঙ্গে বৈঠক করেন। সেনাপ্রধান, সিনেটর কেরিকে সেনাবাহিনীর প্রতিক্রিয়া সম্পর্কে অবহিত করেন।উল্লেখ্য, পাকিস্তানের পার্লামেন্ট, যুক্তরাষ্ট্রের এই ঝটিকা হামলার তীব্র নিন্দা জানিয়ে একটি প্রস্তাব নেয়। দ্য নিউজ অনলাইন।