যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক চায় উত্তর কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে তার দীর্ঘদিনের বৈরী সম্পর্কের অবসান চেয়েছে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ প্রতিষ্ঠায় কাজ করারও অঙ্গীকার করেছে। অথচ উত্তর কোরিয়া মাত্র সাত মাস আগে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।নতুন বছরের শুরুতে গত শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্রে এক সম্পাদকীয়তে এ কথা বলা হয় ।ওই সম্পাদকীয়তে বলা হয়, কোরীয় উপদ্বীপসহ অবশিষ্ট এশীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য মূল কাজ হলো উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরিতা দূর করা।উত্তর কোরিয়ার এই বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা বলেন, আলোচনায় যোগ দেওয়ার মাধ্যমে উত্তর কোরিয়াকে তার সদিচ্ছার প্রমাণ দিতে হবে। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা আরও বলেন, ‘কথা না বলে, কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে। আর এ ক্ষেত্রে প্রথম কাজ হলো আলোচনায় যোগ দেওয়া।’কিম জং ইলের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে সম্পাদকীয়তে বলা হয়েছে, ‘আমাদের মূল লক্ষ্য অর্থনীতিকে শক্তিশালী করার মাধ্যমে মানুষের জীবনের মান বাড়ানো।’