যুক্তরাষ্ট্রের সতর্কতা অগ্রাহ্য করলেন গিলানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরান থেকে গ্যাস আমদানি নিয়ে যুক্তরাষ্ট্রের সতর্কতাকে অগ্রাহ্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।আজ মঙ্গলবার বার্তা সংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিশেষ কূটনীতিক রিচার্ড হলব্রুক দুই দিন আগে পাকিস্তানে এসে ইরানের ওপর আরোপিত অবরোধ সম্পর্কে সতর্কবাণী করার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই মন্তব্য করেন।প্রধানমন্ত্রী অঙ্গীকার করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর অতিরিক্ত অবরোধও আরোপ করে, তবুও পাকিস্তান ইরানের গ্যাস আমদানি করার সিদ্ধান্ত থেকে সরে যাবে না।ইউসুফ রাজা গিলানি জানিয়েছেন, পাকিস্তান এই চুক্তিটি পুনর্বিবেচনা করতে পারে, যদি এটি জাতিসংঘের অবরোধবিরোধী হয়। কিন্তু কোনোভাবেই পাকিস্তান যুক্তরাষ্ট্রের একতরফা সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য নয়। পাকিস্তানের গণমাধ্যম তাঁর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে যে হলব্রুকের সতর্কবাণীতে পাকিস্তান সাবধান হয়েছে—কথাটি সঠিক নয় বলে তিনি মন্তব্য করেছেন।