যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার পাকস্থলির সমস্যার কারণে গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিমানে করে ওয়াহিয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে যাওয়ার পথে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। খবর বিবিসি অনলাইনের।৮৫ বছর বয়সী সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তাঁর সদ্যপ্রকাশিত বই ‘হোয়াইট হাউস ডায়েরি’র প্রচারণার জন্য ক্লিভল্যান্ড যাচ্ছিলেন।কার্টারের জ্যেষ্ঠ ছেলে জেসন কার্টার বলেন, তিনি এখন সুস্থতা অনুভব করছেন। বিশ্রামের কারণে তিনি তাঁর বইয়ের প্রচারণার কাজ এ সপ্তাহে বন্ধ রাখবেন।জিমি কার্টার ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন।