যুক্তরাষ্ট্রের ১৫তম সেরা প্রেসিডেন্ট ওবামা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে ১৫তম সেরা হিসেবে নির্বাচিত হয়েছেন বারাক ওবামা। শীর্ষস্থানে অবস্থান করছেন ফ্রাঙ্কলিন ডি রজভেল্ট। ওবামার দুই ধাপ ওপরে অবস্থানে রয়েছেন বিল ক্লিনটন। রোনাল্ড রিগ্যান রয়েছেন ওবামার তিন ধাপ নিচে ১৮তম স্থানে।যুক্তরাষ্ট্রের ৪৩ জন প্রেসিডেন্টকে নিয়ে পরিচালিত এই জরিপে ওবামার পূর্বসূরি জর্জ ডব্লিউ বুশের স্থান ৩৯তম।যুক্তরাষ্ট্রের সিয়েনা কলেজ রিসার্চ ইনিস্টিউট (এসআর আই) ২৩৮ জন প্রেসিডেন্টবিষয়ক গবেষকদের একটি দল দিয়ে এ জরিপ পরিচালনা করেছেন। এটি তাঁদের পরিচালিত পঞ্চম জরিপ।জরিপে আইনের প্রয়োগ, সততাসহ মোট ২০টি গুণাবলির ভিত্তিতে প্রেসিডেন্টদের মূল্যায়ন করতে বলা হয়।১৯৮২ সাল থেকে শুরু হওয়া এ জরিপে পঞ্চমবারের মতো সেরা প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফ্রাঙ্কলিন ডি রজভেল্ট। পিটিআই