যুগান্তর সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকাল নয়টা। ঘন কুয়াশা। কনকনে শীতে জবুথবু চারপাশ। গতকাল শুক্রবার যুগান্তর সাংস্কৃতিক সংসদের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় অংশ নিতে হাড়কাঁপানো শীত উপেক্ষা করে আগেই হাজির সুলতান মঞ্চ চত্বরে। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক।আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের মলয় কুমার কুন্ডু। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে যুগান্তর সাংস্কৃতিক সংসদ মলয় কুন্ডুর নির্দেশনায় চাক ভাঙা মধু এবং যশোর শেকড় নাট্যগোষ্ঠী বেল্লাল হোসেনের নির্দেশনায় হল্লাবোল নাটক দুটি মঞ্চস্থ করে।