যুগান্তরের বিরুদ্ধে নৌমন্ত্রীর মানহানির মামলা, সমন জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল আলম এবং প্রতিবেদক জসীম চৌধুরী সবুজের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এ জি এম আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণ করে ওই তিনজনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। আগামী ১৮ অক্টোবর তাঁদের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।‘অভিজ্ঞতা অর্জনের নামে নৌমন্ত্রীর কোটি কোটি টাকা অপচয়: ১৪ বার বিদেশ সফর’ শিরোনামে গত ২৪ আগস্ট পত্রিকাটিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে নৌমন্ত্রী সামাজিক, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। এ কারণে তিনি বিবাদীদের বিচার চেয়ে আদালতে মামলা করেন। মন্ত্রী জবানবন্দিতে এ প্রতিবেদনকে মিথ্যা-বানোয়াট বলে উল্লেখ করেছেন।