যুগ্ম সাধারণ সম্পাদক হলেন নানক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে এবার মনোনীত হলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক। দলের সভাপতি শেখ হাসিনা কেন্দ্রীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ও গঠনতন্ত্র মোতাবেক দলের যুগ্ম সাধারণ সম্পাদকের শূন্য পদে এ মনোনয়ন দেন। একই সঙ্গে বীর বাহাদুর এমপিকে সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।নানক এত দিন দলে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে প্রশাসনিক চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের পরিবর্তে প্রশাসনিক ঢাকা বিভাগের ও নব মনোনীত সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপিকে প্রশাসনিক চট্টগ্রাম বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। বাসস।