যুদ্ধ নয়, নির্বাচনই সিরিয়া সংকটের সমাধান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, জাতীয়ভাবে সংলাপের মাধ্যমে নির্বাচন আয়োজন করতে পারলেই সিরিয়া সংকটের সমাধান হতে পারে। আজ মঙ্গলবার আল-জাজিরা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ কথা বলেন।আল-জাজিরাকে ফারসি ভাষায় দেওয়া সাক্ষাত্কারটি আরবিতে অনুবাদ করা হয়। এতে ইরানি প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার সংকট খুবই জটিল আকার ধারণ করেছে। একই সঙ্গে এটির সমাধান এখন জরুরি হয়ে পড়েছে। তিনি আরও বলেন, যুদ্ধ ভালো কিছু নয়।ইরানের রাজধানী তেহরানে পৃথক সংবাদ সম্মেলনেও একই ধরনের কথা বলেন আহমাদিনেজাদ। তিনি বলেন, ইরানের সঙ্গে সিরিয়ার সুসম্পর্ক দীর্ঘদিনের। ইরান সিরিয়ায় রাস্তাঘাট, বিদ্যুেকন্দ্র নির্মাণ করেছে বলেও জানান তিনি।