যুদ্ধবিমান পাঠানোর হুমকি চীনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দ্বীপে জাপানি যুদ্ধবিমান চক্কর দেওয়ায় তাদের সতর্ক করেছে চীন। ওই দ্বীপে তাদের তত্ত্বাবধান কার্যক্রমে জাপান বাধা দিলে তারাও পাল্টা যুদ্ধবিমান পাঠাবে বলে হুমকি দিয়েছে। আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে এ কথা জানানো হয়।এদিকে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের ওপর নিজেদের মালিকানা দাবি করে এর বিস্তারিত ব্যাখ্যা লিখিতভাবে জাতিসংঘে পাঠিয়েছে চীন। চীনের একটি বিমান চক্কর দেওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিরোধপূর্ণ দ্বীপ এলাকায় আটটি এফ-১৫ যুদ্ধবিমান পাঠায় জাপান। এরই পরিপ্রেক্ষিতে আজ এ সতর্কবার্তা দিল চীন।চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত একটি পত্রিকার বরাত দিয়ে খবরে বলা হয়, জাপান যদি তাদের আগ্রাসী মনোভাব ধরে রাখে, তবে ওই এলাকায় বিমানবাহিনীর সদস্য মোতায়েনসহ নিজেদের অধিকার রক্ষায় যে কোন ধরনের উদ্যোগ নিতে প্রস্তুত।এদিকে পূর্ব চীন সাগরে অবস্থিত দ্বীপপুঞ্জের ওপর নিজেদের মালিকানা দাবি করে এর বিস্তারিত ব্যাখ্যা লিখিতভাবে জাতিসংঘে পাঠিয়েছে চীন। এই লিখিত ব্যাখ্যাটি খতিয়ে দেখবে জাতিসংঘের ভূতাত্ত্বিক বিশেষজ্ঞদের একটি কমিশন। চীন দাবি করেছে, পূর্ব চীন সাগরে অবস্থিত ওই দ্বীপপুঞ্জের বাহ্যিক গঠন ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এটাই প্রমাণ করে যে তা চীনের মূল ভূখণ্ডেরই সম্প্রসারণ।