যুদ্ধবিরতির আহ্বান বান কি মুনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল ও গাজার মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। আজ সোমবার বিবিসি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।বান কি মুন জানিয়েছেন, ইসরায়েল ও গাজার মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি কার্যকর করার বিষয়ে আলোচনা করতে মিসরের রাজধানী কায়রো যাচ্ছেন তিনি। উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে কায়রোতে চেষ্টা অব্যাহত রয়েছে।এদিকে আজ সোমবার ষষ্ঠ দিনের মতো গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ছয় দিনের হামলায় ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে সেখানকার কর্মকর্তারা জানিয়েছেন।গতকাল রোববার গাজায় হামাস সদস্যদের বাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক পরিবারের ১২ জন সদস্য রয়েছেন।অপরদিকে তেল আবিব দাবি করেছে, গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রয়েছে। গত ছয় দিনে তিনজন ইসরায়েলি নিহত হয়েছে।ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার আবারও জানিয়েছেন, গাজায় বড় ধরনের অভিযান পরিচালনার লক্ষ্যে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। অভিযান সম্প্রসারণের লক্ষ্যে ৭৫ হাজার সেনা প্রস্তুত রেখেছে ইসরায়েল।মিসরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি হুঁশিয়ার করেছেন, গাজায় স্থল অভিযানের পরিণতি ভালো হবে না। ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না মিসর।