যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করলেন স্টিফেন জে র‌্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধবিষয়ক বিশেষ রাষ্ট্রদূত স্টিফেন জে র‌্যাপ মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন করেছেন।আজ মঙ্গলবার স্টিফেন পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে এসে প্রথমে রেজিস্ট্রার শাহীনুর ইসলামের সঙ্গে বৈঠক করেন। পরে ট্রাইব্যুনালের বিচারকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন।স্টিফেন জে র‌্যাপ এ সময় সাংবাদিকদের বলেন, ‘বিচারকদের সঙ্গে অভিজ্ঞতা-বিনিময় ছাড়াও ট্রাইব্যুনালের অবকাঠামো পরিদর্শন করেছি।’তিনি বলেন, যুক্তরাষ্ট্র এ বিচারে আন্তর্জাতিক মান রক্ষায় বাংলাদেশকে সহযোগিতা করবে। এ দেশে অবস্থানকালে তিনি বিচারকাজে সংশ্লিষ্ট প্রসিকিউটর ও তদন্ত সংস্থার সদস্য ছাড়াও বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।উল্লেখ্য, স্টিফেন জে র‌্যাপ বাংলাদেশ সরকারের আমন্ত্রণে চার দিনের সফরে গতকাল সোমবার ঢাকায় আসেন।প্রেসিডেন্ট বারাক ওবামা কর্তৃক যুদ্ধাপরাধ-বিষয়ক রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত স্টিফেন এর আগে সিয়েরা লিওনে যুদ্ধাপরাধ বিচারের জন্য গঠিত বিশেষ আদালতে একজন মুখ্য আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। বাসস।