যুদ্ধাপরাধ বিচারে আন্তর্জাতিক হস্তক্ষেপ চায় না বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চায় বাংলাদেশ। তবে এই সুযোগে কোনো দেশের এ ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। যুদ্ধাপরাধবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন জে র্যাপের সঙ্গে এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।অনুষ্ঠানে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ বিচারের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে স্টিফেন জে র্যাপ বলেন, এ বিচারের বিষয়ে শুধু বাংলাদেশের মানুষ নয়, আন্তর্জাতিক মহলও আগ্রহী। তবে বিচার যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকমানের হয়, সবাই যেন ন্যায়বিচার পায়, সেটি নিশ্চিত করতে হবে।আজ মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে র্যাপের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সেক্টরস কমান্ডার ফোরামের নেতা সাবেক সেনাপ্রধান কে এম শফিউল্লাহ, হারুন অর-রশিদ, আনোয়ারুল আলম শহীদ, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সদস্য সারোয়ার আলী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, সাংসদ সাবের হোসেন চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী রানা দাশগুপ্ত, তদন্ত সংস্থার সমন্বয়ক আব্দুল হান্নান, মনোয়ারা বেগম ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক সৈয়দ মাসুম রেজা।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক ও সাজ্জাদ শরিফ এ সময় উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সাবেক সেনাপ্রধান হারুন অর-রশিদ বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র যখন ওসামা বিন লাদেনকে সন্ত্রাসী বলে হত্যা করে এবং মার্কিন প্রেসিডেন্ট ন্যায়বিচার নিশ্চিত হওয়ার কথা বলেন, তখন বিচারব্যবস্থা কোথায় থাকে? সাদ্দাম হোসেন, গাদ্দাফির ছেলে হত্যাসহ এমন শত শত উদাহরণ দেওয়া যাবে। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ৩০ লাখ মানুষ জীবন দিয়েছিল, ন্যায়বিচার নিশ্চিত করার জন্য। পৃথিবীর কোনো দেশকে এমন আত্মত্যাগ করতে হয়নি।হারুন অর-রশিদ বলেন, ‘যুদ্ধাপরাধ বিচারের জন্য আমাদের আন্তর্জাতিক সমর্থন দরকার কিন্তু কারও অনধিকার চর্চার দরকার নেই। সারা বিশ্বের কাছে আমাদের অনুরোধ, আপনারা বাংলাদেশকে এই বিচার করার সুযোগ দিন। দেখবেন বাংলাদেশ ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে।’মফিদুল হক বলেন, ‘বিংশ শতাব্দীর সবচেয়ে বড় গণহত্যা হয়েছে ১৯৭১ সালে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা চাই, আন্তর্জাতিক সম্প্রদায় এই বিচার দেখতে আসুক।’রাশেদা কে চৌধুরী বলেন, ‘১৯৭১ সালে যুদ্ধাপরাধ হয়েছে এবং সেটার বিচার হতেই হবে। আমরা ন্যায়বিচার চাই।’আবদুল হান্নান বলেন, আগে জাতির আকাঙ্ক্ষা, এরপর আন্তর্জাতিক সম্প্রদায়। কাজেই যুদ্ধাপরাধের বিচার করে আগে জাতির আকাঙ্ক্ষা পূরণ করতে হবে।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘নিরপেক্ষভাবে আমাদের এই বিচার করার ক্ষমতা আছে। আমাদের আন্তর্জাতিক সমর্থন লাগবে, কিন্তু সেটি যেন কোনোভাবে বিচারকাজকে বাধাগ্রস্ত না করে।’আলোচনার জবাবে র্যাপ বলেন, ‘১৯৭১ সালে মানবতার বিরুদ্ধে যে অপরাধ হয়েছে, সেটি নিয়ে কোনো সন্দেহ নেই। সবার সঙ্গে কথা বলে আমি সন্তুষ্ট। আমরা আশাবাদী, বাংলাদেশ এই বিচার করে সারা বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবে।’সমাপনী বক্তব্যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘একাত্তর সালে যেভাবে গণহত্যা চালানো হয়েছিল, যেভাবে নারীদের ধর্ষণ করা হয়েছিল, সেটি এই শতাব্দীতে আর হয়নি। কোনো মানুষ এমন কাজ করতে পারে না। আমরা এই বিচারের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি।’