যুদ্ধাপরাধ বিচারের খেলা জমছে না: জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মতে, যুদ্ধাপরাধ বিচারের খেলা জমছে না। তারা এমন নকল খেলা বাদ দিয়ে আওয়ামী লীগ সরকারের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে।আজ শনিবার রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াতের নেতারা এ কথা বলেন। জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ যুদ্ধাপরাধের বিচারের প্রতি ইঙ্গিত করে সরকারের উদ্দেশে বলেন, ‘খেলা জমছে না। নকল খেলা বাদ দিয়ে আসুন ঐক্যবদ্ধ হই।’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের দাবি, অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ভারত বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে। দুই দেশের সীমানা মুছে ফেলার ষড়যন্ত্রসহ নানা আগ্রাসন চালাচ্ছে। আর আওয়ামী লীগ ভারতের সেই চেষ্টায় সমর্থন দিচ্ছে। তিনি অভিযোগ করেন, নারী উন্নয়ন নীতিমালা ও শিক্ষানীতির মাধ্যমে সরকার দেশ থেকে ইসলাম মুছে ফেলছে। বাংলাদেশের মানুষ সাংস্কৃতিকভাবে পরাধীন হয়ে যাচ্ছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম।