যুদ্ধাপরাধী ও জঙ্গিদের বাঁচাতে মানুষকে কষ্ট দেবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশে হঠাৎ যেন এক উৎপাত শুরু হয়। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে চালের দাম বাড়ানো হচ্ছে। এটা খতিয়ে দেখা হচ্ছেপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশ বিভক্ত হবে না। এ বিচার বিশ্বব্যাপী স্বীকৃত। আমরা না করলেও পরের প্রজন্ম এলে এর বিচার করবে।’ বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী ও জঙ্গিদের বাঁচাতে মানুষকে কষ্ট দেবেন না, মানুষের জীবনকে দুর্বিষহ করবেন না।সংসদের শরৎকালীন অধিবেশনের সমাপনী ভাষণে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার রাতে এ কথা বলেন। এ সময় মহাজোটের সাংসদেরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বিরোধী দলের সদস্যরা সংসদে ছিলেন না। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রায় আধঘণ্টার এ ভাষণে প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানানোর পাশাপাশি তাদের সমালোচনাও করেন।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে ডেইলি স্টার পত্রিকার একটি জরিপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জরিপে দেখা গেছে, মাত্র ১২ শতাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায় না। আর সবাই চায়। কিন্তু বিরোধীদলীয় নেত্রী এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। যেখানে সমগ্র জাতি এ বিচার চাইছে, বিশ্ববাসী চাইছে, তখন বিরোধীদলীয় নেত্রী দেশকে হানাহানির দিকে ঠেলে দিচ্ছেন। ওই পথ থেকে বিরোধী দলকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জঙ্গি দমনে এ সরকার তার অভিযান অব্যাহত রাখবে।বিদ্যুৎ ও গ্যাসের সমস্যার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এ সমস্যা সমাধানে সরকার ব্যাপকভাবে কাজ চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে নতুন এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। গ্যাসের উত্তোলনও বেড়েছে। বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, দ্রুততম সময়ে বিদ্যুৎ উৎপাদনে আইন করাটা তারা ভালোভাবে দেখছে না। এটা কীভাবে সংবিধানবিরোধী হলো, তারা বলুক।চালের মূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে হঠাৎ যেন এক উৎপাত শুরু হয়। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে হঠাৎ চালের দাম বাড়ানো হচ্ছে। এটা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ জন্য দ্রুত ওএমএস চালু করা হয়েছে। ভবিষ্যতে রেশন কার্ডের ব্যবস্থাও করা হবে।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে এমডিজি পদক পাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ অর্জন আমার একার নয়, সবার। তাই এ অর্জনকে দেশবাসীর প্রতি উৎসর্গ করছি। কারণ তাঁরা ভোট দিয়ে এখানে এনেছেন বলেই এ অর্জন সম্ভব হয়েছে।’ প্রধানমন্ত্রী এ জন্য স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিনন্দন জানান।ওয়াল স্ট্রিট জার্নাল-এর একটি প্রতিবেদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের চোখে বাংলাদেশ এক সময় বন্যা আর দুর্যোগের দেশ থাকলেও এখন স্থিতিশীল ও সম্ভাবনাময় দেশ। বাংলাদেশ রাজনৈতিকভাবে ধর্মনিরপেক্ষ আর সংস্কৃতিতে বাঙালি। জঙ্গিবাদ দমনে এ সরকারের সাফল্যের কথাও তারা উল্লেখ করেছে। তিনি মন্তব্য করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জন্য পুরস্কার নিয়ে আসে। আর বিএনপি ক্ষমতায় থাকতে এ দেশকে জঙ্গিবাদের দেশে পরিণত করেছিল।আওয়ামী লীগের সভানেত্রী বলেন, বর্তমান সরকারের সময় মানুষের অধিকার প্রতিষ্ঠার সূচক বেড়েছে। মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার হার বেড়ে ৬০ শতাংশ আর ব্যক্তি স্বাধীনতার সূচক এখন ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। এটি একটি বড় অর্জন।প্রধানমন্ত্রী তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরে বলেন, গত ২০ মাসে বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে। সরকার সোনা কিনে এর মজুদও বাড়িয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ শতাংশ থেকে এখন ৬ শতাংশে উন্নীত হয়েছে। এ সবই সরকারের সাফল্যের সূচক।