যুদ্ধাপরাধীদের ঠাঁই হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ করতে জনগণের সমর্থন নিয়ে সঠিক তথ্য তুলে ধরা হয়েছে। বিশ্বের কোনো স্বাধীন দেশে যুদ্ধাপরাধীদের থাকতে দেওয়া হয়নি। এদেশেও তাদের ঠাঁই হবে না।আজ বৃহস্পতিবার চাঁদপুরের বাগাদী চৌরাস্তা মোড়ে দুপুরে এক পথসভায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, ‘যারা বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার করেছে, তাঁদের বিচার আমরা করবই করব।’ যুদ্ধাপরাধীদের বিচারে খালেদা জিয়া, জামায়াত-শিবির ও তাদের দোসরেরা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘বিরোধী দলের নেতা খালেদা জিয়া বলেছেন, আমি নাকি ১৯৭১ সালে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছি। ১৯৭১ সালে পাকিস্তানিরা আমাকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। আর খালেদা জিয়াকে পাকিস্তানিরা আতিথেয়তা করেছিলেন। তাহলে আপনারাই বলেন যুদ্ধাপরাধী কে?’পথসভায় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী, সদর উপজেলা চেয়ারম্যান ইউসুফ গাজী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।