যুদ্ধাপরাধীদের দেশত্যাগে ‘নিষেধাজ্ঞা’ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আছে। তারা কেউ বাইরে যেতে পারবে না। চিহ্নিত যুদ্ধাপরাধীদের দেশত্যাগ ঠেকাতে সরকারের কোনো পরিকল্পনা আছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আজ শুক্রবার এ কথা বলেন। চিহ্নিত যুদ্ধাপরাধীদের পালানো ঠেকাতে সীমান্ত এলাকাসহ স্থল ও বিমানবন্দরে নজরদারি রয়েছে বলে তিনি জানান।১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ কর্মকর্তাদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।চিহ্নিত যুদ্ধাপরাধীদের তদন্তের আগেই গ্রেপ্তারের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিহ্নিত যুদ্ধাপরাধীদের প্রয়োজনে গ্রেপ্তার করা হবে। তাদের বিচার বাংলার মাটিতে হবেই।তদন্ত শুরুর আগেই তালিকা তৈরি সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, তালিকা যা-ই থাকুক। তদন্তকারী সংস্থাই সেটা ঠিক করবে। এ ব্যাপারে সরকার হস্তক্ষেপ করবে না।