যুদ্ধাপরাধীদের পুরো তালিকা পুলিশের কাছে নেই: আইজিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরো তালিকা পুলিশের কাছে নেই বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও কাদের গ্রেপ্তার করা হতে পারে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইজিপি আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।নূর মোহাম্মদ বলেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধ বিচারে গঠিত তদন্ত সংস্থা বিষয়টি তদন্ত করছে। তাদের তদন্ত শেষ হওয়ার পরই জড়িত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত হবে। তিনি বলেন, ওই অপরাধের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা ছিল, তাদেরই গ্রেপ্তার করা হয়েছে। আর যাদের বিরুদ্ধে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে, তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।