যুদ্ধাপরাধীদের বিচার করতে সরকার বদ্ধপরিকর: আবদুল লতিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মত্স্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার রায় কার্যকরের মাধ্যমে জাতি কলঙ্কমুক্ত হয়েছে। এবার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে বদ্ধপরিকর। আজ শুক্রবার সকালে মন্ত্রী তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি, জনগণের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা ও অবকাঠামো নির্মাণ করে সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে চায়। তিনি এ কাজে জনগণকেও এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউসূফজী খান, সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, রাশেদুল ইসলাম প্রমুখ।