যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করছি: আশরাফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করার চেষ্টা করছে তাদের সব চেষ্টা ব্যর্থ হবে। বিজয় দিবসে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার করছি। আজ শুক্রবার সকালে বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পরে তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত প্রতিবেদন প্রচারিত হয়। ওই প্রতিবেদনে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার হবে। যুদ্ধাপরাধীদের বিচারের রায়ও দ্রুত কার্যকর করা হবে।