যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সরকার বদ্ধপরিকর: আইনমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য সরকার বদ্ধপরিকর। আপনারা জানেন, সেই লক্ষ্যেই ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং আদালতের যে কক্ষটিতে বিচার হবে সেটাকেও সুসজ্জিত করা হয়েছে। এ জন্য সমস্ত লজিস্টিক সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে। এই বাজেটেও ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।’আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ১৫তম বার্ষিক জেলা সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। শফিক আহমেদ আরও বলেন, ‘এই ট্রাইব্যুনালের এখতিয়ার বা জুরিসডিকশন হবে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও যুদ্ধাপরাধ। এ দেশীয় বা বিদেশি যে দেশেরই নাগরিক হোক তাদের যদি সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে তাদের বিচার করা যাবে।’