যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আজ শনিবার রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। রাঙামাটিতে চাঁদাবাজ, অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশও দিয়েছেন তিনি।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে রাঙামাটিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পৃথক একটি ইউনিট স্থাপনের জন্য সরকার চিন্তাভাবনা করছে।যুদ্ধাপরাধীদের বিচারে কেউ যাতে বাধা সৃষ্টি করতে না পারে, সে জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সতর্ক থাকতে সবার প্রতি আহ্বান জানান। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, জেলা পুলিশ সুপার মাসুদ-উল হাসানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।—বাসস