যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে শ্রমিকদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকরা বাঁচার মত নূন্যতম মজুরি দাবিতে আন্দোলনে নামে। আর তখনই বলা হয় যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করার জন্য কোন পক্ষ শ্রমিকদের উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাচ্ছে। তার মানে শ্রমিকদের কোন দাবি দাওয়া নেই। যুদ্ধাপরাধীদের ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে।আজ বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) আয়োজিত পোশাক শ্রমিকদের দাবির ন্যায্যতা বিষয়ক জাতীয় সংলাপে বক্তারা এ কথা বলেন। মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে অনুষ্ঠিত সংলাপের সভাপতি পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সরকার শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে উস্কানীদাতারা যুদ্ধাপরাধীদের বিচার বানচালে এ ধরনের অবস্থার সৃষ্টি করছে বলছে। কমিউনিস্ট পার্টির নামে অপপ্রচার চালাচ্ছে। যে সরকার যুদ্ধাপরাধীদের বিচারে ১৬ মাস সময় নেয়, বারবার হোঁচট খায় তাদের মুখে কমিউনিস্ট পার্টিকে উস্কানীদাতা বলা শোভা পায় না।অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, মালিকরা শতকরা ১০ ভাগেরও কম আয় শ্রমিকদের মজুরি বাবদ খরচ করছে। শ্রমিকরা কেনো আন্দোলনে নামে তার কারণ অনুসন্ধান করা হয় না। শ্রমিকদের প্রতিবাদকে ঢেকানোর জন্য যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুকে ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে। সংলাপে প্রধান অতিথি অর্থনীতিবিদ অধ্যাপক মুজাফ্ফর আহমদ বলেন, শ্রমিকদের দক্ষতা বাড়ানোর জন্য এ শিল্পে কোন সিস্টেম গড়ে উঠেনি। লাখ লাখ মেয়ে এ শিল্পে কাজ করলেও তাদের পরিবারের দারিদ্র্য কমেনি। সংলাপের মূল বক্তব্যে অর্থনীতিবিদ এম এম আকাশ বলেন, মালিকদের কৌশল হচ্ছে লোভী পুঁজিপতিদের মত, যারা পারলে হাঁসটাকে একেবারে মেরে সব ডিম পকেটে রাখতে পারলেই খুশী হন। নূন্যতম মজুরি তিন হাজার টাকা হলেও মালিকদের শোষণের হার ১০০ শতাংশই থাকবে। তিনি এ শিল্পে সুস্থ ট্রেড ইউনিয়ন চালু করার বিষয়টিতে গুরুত্ব দেন।আলোচনায় আইনজীবী শাহদীন মালিক বলেন, আইনে আলাপের জায়গা ক্রসফায়ারের মাঝে হারিয়ে গেছে। আর পোশাকশিল্পেও মালিক, শ্রমিকের আলাপের সুযোগ তৈরি হয়নি। শ্রমিক গবেষক বীণা শিকদার বলেন, শ্রমিকদের পক্ষে দাঁড়ালে দেশদ্রোহী বা বিদেশের দালাল বলে আখ্যায়িত করা হচ্ছে।