যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে। বাংলাদেশে চলমান এ বিচার ত্বরান্বিত করার দাবিতে এবং সুষ্ঠু বিচার-প্রক্রিয়ায় মৌলবাদী গোষ্ঠীর অব্যাহত বাধার প্রতিবাদে ব্রিটিশ পার্লামেন্টের সামনে বিক্ষোভ দেখানো হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ২৯টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গড়া ‘সাপোর্ট ফর ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশ’ নামের জোট এ বিক্ষোভের আয়োজন করে।ঝোড়ো বৃষ্টি উপেক্ষা করে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন এলাকা থেকে এসে বিক্ষোভ প্রদর্শনে শামিল হয়েছিলেন প্রায় হাজার খানেক মানুষ। বিক্ষোভ সমাবেশে বক্তারা যেকোনো মূল্যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করা এবং এই বিচার-প্রক্রিয়ায় আন্তর্জাতিক গোষ্ঠির সহযোগিতা চান।সাপোর্ট ফর ওয়ার ক্রাইম ট্রাইবুন্যাল বাংলাদেশের আওতায় আরও কিছু কর্মসূচি নেওয়া হয়েছে বলে জোটের নেতারা জানিয়েছেন।