যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মহিলা পরিষদ, পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ দাবিতে ২৯ ডিসেম্বর পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ সময় বক্তব্য দেন মহিলা পরিষদের সভানেত্রী ফাতেমা বেগম, সহসভানেত্রী মমতা চক্রবর্তী, সাধারণ সম্পাদক দিপালী রানী রায়, জেলা সিপিবির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, ন্যাপের সভাপতি আবদুল জব্বার, জাসদের সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহজাহান খান, উদীচীর সহসভাপতি প্রভাষক মোস্তাফিজুর রহমান, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল খালেক, উন্নয়ন সংস্থা শুকতারা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজা আক্তার প্রমুখ।