যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার এবং ’৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে ১৯ জুলাই শহরের শহীদ স্মৃতি চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি চলাকালে মৈত্রী থিয়েটার, উর্মিলা সাংস্কৃতিক সংসদ, উদীচী শিল্পীগোষ্ঠী, অরণি সাংস্কৃতিক সংসদ ইত্যাদি সংগঠন একাত্মতা প্রকাশ করে। এ সময় যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার দাবি জানিয়ে বক্তৃতা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক অসীম কুমার পাল, মুক্তিযোদ্ধা নিখিল চক্রবর্তী, সিপিবি সভাপতি আবুল কালাম, স্বপন কুমার দাস, লুৎফর রহমান প্রমুখ। এদিকে যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসির দাবিতে ২১ জুলাই বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের পৌর জামতলা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন পার্টির উপজেলা শাখার সম্পাদক সুকুমার মণ্ডল, সেলিম রেজা, ইছাক শেখ, শাহজাহান শেখ, আসজাদ হোসেন প্রমুখ।