যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে শোভাযাত্রা ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডার ফোরাম শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে গত ৩১ মার্চ যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবিতে শহরে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করে। মুক্তিযোদ্ধা আবদুস সামাদ মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. মান্নান রাঢ়ী, আবদুল জলিল হাওলাদার, আ. সাত্তার খান, মাহবুবুর রাজ্জাক, আবুল হোসেন প্রমুখ।