যুদ্ধাপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারকাজ ত্বরান্বিত করার দাবিতে ২৪ জুলাই ফরিদপুর প্রেসক্লাব চত্বরে সংস্কৃতি কর্মীদের সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি সুশান্ত বিশ্বাস। বক্তব্য দেন ফরিদপুর সাহিত্য ও সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার সহসভাপতি আবুল ফয়েজ শাহনেওয়াজ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আবু সুফিয়ান চৌধুরী, উদীচীর মোতালেব, নাট্য ব্যক্তিত্ব আমিনুল রহমান, ফরিদপুর লালন পরিষদের সাধারণ সম্পাদক সালামত হোসেন খান, ফরিদপুর রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের স্টীভ তুর্য বাড়ই, ফরিদপুর ডিবেট ফোরামের মেহেদী হাসান ও মোফাজ্জেল হোসেন।অনুষ্ঠানে সুকান্তের তিনটি কবিতা পাঠ করেন উদীচীর তোহিদুল ইসলাম। এ ছাড়া সম্মিলিত গণসংগীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর আসমা, লতা, সুজন, সোনিয়া, মুনমুন, তন্দ্রা, মন্দিরা, মানিক, শ্যামল, মীরা ও লিয়াকত।