যুদ্ধাপরাধীদের বিচার না হলে দেশ তালেবানি রাষ্ট্র হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার করা না গেলে দেশ অকার্যকর ও তালেবানি রাষ্ট্রে পরিণত হবে। আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয়ে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।আমির হোসেন আমু বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন কঠিন জেনেও প্রধানমন্ত্রী এ বিচারকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন। যুদ্ধাপরাধ বিচার ইস্যুতে আমরা পরাজিত হলে দেশ তালেবানি রাষ্ট্রে পরিণত হবে।’ তিনি বলেন, যারা (জাতীয় ও আন্তর্জাতিক শক্তি) যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মিছিলের মাধ্যমে তাদের দেখিয়ে দেওয়া হবে দেশের মানুষ এ বিচার চায় এবং এটি তাদেরই দাবি।দেশের মানচিত্র পরিবর্তন হতে পারে বলে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা বলেন, ‘তাঁদের আসল উদ্দেশ্য পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করা। তাঁর এই বক্তব্যের মাধ্যমে সেই পরিস্থিতি তৈরি করছে।’মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণ আজাদী লীগের সভাপতি আবদুস সামাদ, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, জাসদের নেত্রী শিরীন আখতার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।