যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই বিএনপি হরতাল ডেকেছে: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হরতাল ডেকেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতেই জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে নির্বাচিত করেছে। কেউ এ বিচার করা থেকে সরকারকে বিরত রাখতে পারবে না।আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী যুবলীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি ২৭ জুন হরতালের ডাক দেওয়ার প্রতিবাদে আওয়ামী যুবলীগ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।‘বাংলাদেশে এখন আর কোনো জঙ্গি নেই। আমরা জঙ্গি দমন করেছি’—খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, বাংলাদেশ থেকে জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে আওয়ামী লীগ। এ দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে।