যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছ হলে বিএনপির আপত্তি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে বিএনপির আপত্তি নেই, তবে এ বিচার-প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে। এ বিচার-প্রক্রিয়া স্বচ্ছ হবে কি না, তা নিয়ে জনমনে প্রশ্ন আছে বলেও তিনি দাবি করেন।আজ শুক্রবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খোন্দকার দেলোয়ার এ কথা বলেন। তিনি বলেন, স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হলে তাতে কারও কোনো আপত্তি থাকবে না।খোন্দকার দেলোয়ার বলেন, প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার হলে তাতে বিএনপির আপত্তি থাকবে না। সবাই তা মেনে নেবে। সরকার ট্রাইব্যুনাল করেছে। তাই আন্তর্জাতিক মানের বিচার হওয়া উচিত, যাতে মানুষ বিচার-প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন না তোলে।মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করায় সরকারের পরিকল্পনার সমালোচনা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, বারবার মুক্তিযোদ্ধাদের তালিকা পরিবর্তন করায় এ তালিকা নিয়েই এখন প্রশ্ন উঠছে। ’৭১ সালে যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের যে তালিকাটি হয়েছিল, তা কোথায়—সরকারের প্রতি এ প্রশ্নও রাখেন তিনি। বিএনপির মহাসচিবের অভিযোগ, ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ সরকার নতুন তালিকা করতে চাইছে।