যুদ্ধাপরাধীদের বিচার হবেই: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার এ দেশের মাটিতে হবেই হবে। একাত্তরের মানবতাবিরোধীরা যেখানেই থাকুক না কেন, তাদের বিচারের আওতায় নিয়ে আসা হবে। আজ শুক্রবার সকালে বাংলা একাডেমীর ৩৪তম বার্ষিক সাধারণ সভা ও ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের খবরে এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনকে বাংলা একাডেমী আজ সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।