প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম বলেছেন, কোনো ষড়যন্ত্রই যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারবে না। বর্তমান সরকার নির্বাচনী ওয়াদার অংশ হিসেবে বঙ্গবন্ধু হত্যার রায় কার্যকরের মতো যুদ্ধাপরাধীদের বিচারও সম্পন্ন করবে। এ জন্য ইতিমধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠনসহ যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে তিনি জানান।আজ শুক্রবার নোয়াখালীর সেনবাগ উপজেলা স্টেডিয়ামে স্বাধীনতা দিবস গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, এখন সব মুক্তিযোদ্ধার একটিই চাওয়া, তাঁরা যেন জীবদ্দশায় যুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তি দেখে যেতে পারেন।