প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুদ্ধাপরাধীদের বিচারকাজকে যারা বাধাগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বিধিবিধান (আইন) গ্রহণ করার সিদ্ধান্ত জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে।আজ বৃহস্পতিবার সংসদে সিদ্ধান্ত প্রস্তাবটি গৃহীত হয়েছে। সিদ্ধান্ত প্রস্তাবটি আনেন সাংসদ বেনজির আহমেদ। সিদ্ধান্ত প্রস্তাব আনার পর আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সেটি প্রত্যাহারের অনুরোধ জানান। আইন প্রতিমন্ত্রীর এই অনুরোধের প্রতিবাদে সংসদে কিছুক্ষণের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ফজলে রাব্বী মিয়া এ সময় সিদ্ধান্ত প্রত্যাহারের পক্ষে বক্তব্য দেন। এ সময় স্পিকার আবদুল হামিদ বেনজিরকে বলেন, তিনি সিদ্ধান্ত প্রত্যাহার করবেন কি না। বেনজির সিদ্ধান্ত প্রত্যাহার করবেন না জানানোর পর প্রস্তাবটি কণ্ঠভোটে পাস হয়।